করোনা ভ্যাকসিন বোঝাই গাড়ি দুর্ঘটনায় আহত ১ - The News Lion

করোনা ভ্যাকসিন বোঝাই গাড়ি দুর্ঘটনায় আহত ১



দি নিউজ লায়ন;  করোনা ভ্যাকসিন বোঝাই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ১ জন। শুক্রবার সকালে করোনা ভ্যাকসিন বোঝাই গাড়িটি কলকাতা থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর যাচ্ছিল। এসময় রাস্তা পার হতে গিয়ে বিশ্বনাথ দাস নামে এক সাইকেল আরোহী গাড়ির সামনে চলে আসেন। তাঁকে ধাক্কা মেরে গাড়িটি রাস্তার একদিকে কাত হয়ে যায়। 


খবর পেয়ে পুলিশ এসে আহত ব্যক্তিকে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পরে তার অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত বিশ্বনাথ দাসের অবস্থা সংকট জনক। তবে ভ্যাকসিন বোঝাই গাড়ির চালক ও খালাসির আঘাত গুরুতর নয়।


পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন ভ্যাকসিন অক্ষত অবস্থায় রয়েছে। ভ্যাকসিন এর  কোন ক্ষতি হয়নি।ভ্যাকসিন বোঝাই গাড়িটি গোপীবল্লভপুর পাঠানো হয়েছে ।তবে ডেবরা থানার পুলিশ ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.